শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাবেক সা সম্পাদক দবির উদ্দিন মোল্লার স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের ‘সতীর্থ ৯৬’ ব্যাচের সভাপতি ফারুক রাজ। কাঠালিয়ায় জমি বিরোধে মারধরের অভিযোগ, জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পরিবারের । বল্লা হাট কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত। কালীহাতীর বল্লায় নৈরাজ্যের প্রতিবাদে বল্লা হাট কমিটির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও ধর্মীয় উপাসনালয় সুরক্ষার দাবি এইচআরসিবিএম’র খুলনার বটিয়াঘাটায় স্কুলছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ। কালিগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, তদবিরে দৌড়ঝাঁপ ঝালকাঠি নেছারাবাদ মাহফিল সফল করতে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ শুরু

বল্লা হাট কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত।

কালিহাতীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল): গৌরাঙ্গ বিশ্বাস

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বল্লা হাট এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটুর দিকনির্দেশনা ও নেতৃত্বে স্থানীয় পর্যায়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বল্লা হাট কমিটির সভাপতি ফারুক রাজ এবং সাধারণ সম্পাদক নয়ন আকন্দ।
স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম জন্মদিন হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে কালিহাতী উপজেলা ও বল্লা ইউনিয়ন পর্যায়ের বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মৎস্যজীবী দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং রাষ্ট্র পরিচালনায় সার্বিক সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। বক্তারা আরও উল্লেখ করেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে বল্লা হাট কমিটির সদস্যরা নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক পাহারা ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।
আয়োজকরা জানান, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই স্থানীয়ভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে দেশ ও জাতির সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027
Design & Developed BY https://starwebhostit.com/