শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিলেই মিলবে পুরষ্কার মেয়র প্রার্থী মোঃ আব্দুল মালেক।

সাতক্ষীরার অলিগলিতে মাদকের থাবা: ব্যবসায়ীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা মেয়র প্রার্থী আব্দুল মালেকের
বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলার অলিগলি এখন মাদকের বিষাক্ত থাবায় জিম্মি হয়ে পড়েছে। হাত বাড়ালেই মিলছে রকমারি মাদকদ্রব্য, ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে তরুণ ও যুবসমাজকে। মাদকের এই বিশাল সিন্ডিকেট ও রুট ভেঙে গুড়িয়ে দিতে কঠোর হুঁশিয়ারি ও ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী মোঃ আব্দুল মালেক।
স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভাসহ জেলার অলিগলিতে গড়ে উঠেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট। দিনের আলো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত অবাধে চলছে মাদকের বেচাকেনা।
উদ্বেগজনক এই পরিস্থিতিতে মেয়র প্রার্থী মোঃ আব্দুল মালেক সাধারণ জনগণকে মাদকের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ঘোষণা দেন, মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দিলে বা সঠিক তথ্য দিলে পুরস্কৃত করা হবে। সেই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে আশ্বস্ত করেন, তথ্য প্রদানকারী ও গোপন সংবাদদাতাদের পরিচয় শতভাগ গোপন রাখা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী মোঃ আব্দুল মালেক বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো স্থান সাতক্ষীরা পৌরসভায় হবে না। আমরা যেকোনো মূল্যে এই শহরকে মাদকমুক্ত করব। মাদকের বিষাক্ত সিন্ডিকেট ভাঙতে পৌরবাসী ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।”
মাদকের এমন ভয়াবহ বিস্তার রোধে এবং মাদক সম্রাটদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারের (এসপি) সরাসরি কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সমাজ থেকে মাদকের নেটওয়ার্ক চিরতরে উপড়ে ফেলতে সাধারণ মানুষও এখন প্রশাসনের জিরো টলারেন্স ভূমিকার অপেক্ষায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027
Design & Developed BY https://starwebhostit.com/