শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপনের প্রস্তুতি: ইউএনও মহোদয়ের নিকট দাওয়াতপত্র হস্তান্তর।

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনের প্রস্তুতি: ইউএনও মহোদয়ের নিকট দাওয়াতপত্র হস্তান্তর
সাতক্ষীরা প্রতিনিধি:
আগামী ৮ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অর্ণব দত্ত মহোদয়ের নিকট নিবন্ধক ও মহাপরিচালক মহোদয়ের ডি.ও. লেটার এবং আনুষ্ঠানিক দাওয়াতপত্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (নভেম্বর ৩, ২০২৬) সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এই দাওয়াতপত্র প্রদান করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসার জনাব মুরশিদ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর হাতে এই ডি.ও. লেটার ও দাওয়াতপত্র তুলে দেন। এ সময় আগামী ৮ নভেম্বরের জাতীয় সমবায় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। জানানো হয়, এবারের এই সমবায় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার সম্মানিত জেলা প্রশাসক জনাব কাউসার আজিজ।
আলোচনাকালে সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসার জনাব মুরশিদ আলম সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে এবং স্থানীয় সমবায়ীদের সম্পৃক্ত করে দিবসটি বর্ণিল আয়োজনে উদযাপনে উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অর্ণব দত্ত দাওয়াতপত্র গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত দিনে আয়োজিত সকল কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহণের পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027
Design & Developed BY https://starwebhostit.com/