শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ঈশ্বরদী পৌরসভার ৮ নং ওয়ার্ডকে ডিজিটালে উন্নয়নে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন ডাঃ মাসুম হাসান
মামুনুর রহমান,পাবনা: গতকাল বুধবার ৪ঠা নভেম্বর সন্ধ্যায় দরিনারীচা মহল্লার তাঁর নিজ কার্যালয় থেকে ঈশ্বরদী পৌর সভার ৮ নং ওয়ার্ডের সাধারণ, দরিদ্র ও মেহনতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক ডা. মাসুম হাসান স্থানীয় সর্বস্তরের জনগণকে নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে ডা. মাসুম হাসান আগামী ঈশ্বরদী পৌর নির্বাচনে ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনী পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন। উপস্থিত স্থানীয় বাসিন্দারা এ সময় ডা. মাসুম হাসানের সার্বিক সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ওয়ার্ডের উন্নয়নে তাঁর পাশে থাকার কথা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন, এলাকার মুরুব্বীদের মধ্যে, মোঃ মনসুর আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্না, এনপিকে টিভি সম্পাদক ও প্রকাশ মোঃ মামুনুর রহমান, দৈনিক ভোরের অপেক্ষা, পাবনা জেলা প্রতিনিধি বিপ্লব তালুকদার, সময় বাংলা টিভির প্রতিনিধি ইউসুফ আলী, বেল্লাল হোসেন, অন্য দেশ ঈশ্বরদী প্রতিনিধি সাইদ হাসান, সাংবাদিক, মিডিয়া কর্মী, সাত তারা ক্লাবের, সভাপতি, ও সাধারণ সম্পাদক ও এলাকার গণমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।