বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী মোঃ আব্দুল মালেক ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (0.5263889, 0.35);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত সাতক্ষীরার মেয়র প্রার্থী আব্দুল মালেক

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মোটর বাইক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সাতক্ষীরার মেয়র প্রার্থী মো. আব্দুল মালেক।
গত বুধবার সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা ও উদ্ধারকারীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, দুর্ঘটনার পর থেকেই চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। পরিবারের পক্ষ থেকে মো. আব্দুল মালেকের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসী ও সাতক্ষীরাবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
ঘটনার বিবরণ জানতে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণে পুলিশ স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027
Design & Developed BY https://starwebhostit.com/