শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ঝালকাঠি নেছারাবাদ মাহফিল সফল করতে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি:
‘‘কালেমাগো মুসলমান এক হও, এক হও’’—এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিল সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি শহরের সম্রাট প্লাজার নিচতলায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় মুবাল্লিগ আলহাজ্ব মাওলানা মো. হাবিবুল্লাহ সিদ্দিকী। তিনি আসন্ন নেছারাবাদ মাহফিলের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্তভাবে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার সম্পাদক মীর আবুবক্কার, জেলা মুসলিহীনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আলিম এবং যুব মুসলিহীনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও মোহাম্মদ আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৯ ও ২০ নভেম্বরের এই মাহফিলে সাতক্ষীরা থেকে যারা যেতে ইচ্ছুক, তারা সার্বিক যোগাযোগের জন্য ০১৯৪৫-৭৯৯৪২৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।