শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
খুলনার বটিয়াঘাটায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, থানায় মামলা/অভিযোগ দায়ের
নিজস্ব প্রতিবেদক, বটিয়াঘাটা (খুলনা): ইমরান হোসেন
খুলনার বটিয়াঘাটা উপজেলায় পূর্ববিরোধের জেরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর মা নাসরিন বেগম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী একটি পরিবারের সঙ্গে বাদীর পারিবারিক বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা বর্তমানে খুলনায় বসবাস করলেও এলাকায় এসে বাদীর মেয়েকে বিভিন্ন সময় বিরক্ত করতেন এবং স্কুলের সামনে গিয়েও উত্ত্যক্ত করতেন।
নাসরিন বেগম অভিযোগে উল্লেখ করেন, নিখোঁজ হওয়ার সময় তাঁর মেয়ের গলায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা) এবং কানে চার আনা ওজনের দুটি স্বর্ণের দুল (যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা) ছিল।
ঘটনার পর অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১৭ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে ২ নম্বর অভিযুক্ত ফোন করে হুমকি দেন যে, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে বা থানায় অভিযোগ জানালে পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে:
১. সোহান শেখ (১৪), পিতা—সাইদুল্লা শেখ
২. সাইদুল্লা শেখ (৪০), পিতা—করিম শেখ
৩. রুলি বেগম (৩৫), স্বামী—সাইদুল্লা শেখ
৪. শাকিল শেখ (১৭), পিতা—সাইদুল্লা শেখ
(সবার বাড়ি বটিয়াঘাটা থানার কল্যাণনগর এলাকায়)
ভুক্তভোগী পরিবার ও নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন নাসরিন বেগম।