শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাবেক সা. সম্পাদক দবির উদ্দিন মোল্লার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
অভয়নগর (প্রতিনিধি)
যশোরের অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাবেক সা. সম্পাদক দবির উদ্দিন মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর (শুক্রবার) বিকেলে অভয়নগর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অভয়নগর রিপোর্টার্স ক্লাবের আহবায়ক বদরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের অভয়নগর প্রতিনিধি শেখ মোঃ আবুল বাসার, দৈনিক বাংলার অভয়নগর প্রতিনিধি কাজী মোস্তাক আহমেদ, দৈনিক বাংলা বাজার পত্রিকার অভয়নগর প্রতিনিধি চপল মল্লিক, দৈনিক যশোর বার্তার স্টাফ রিপোর্টার ইবাদুল ইসলাম, দৈনিক জন্মভূমির অভয়নগর প্রতিনিধি সুমিত কুমার ভৌমিক, দৈনিক জবাবদিহি পত্রিকার অভয়নগর প্রতিনিধি আহসান উদ্দিন, দৈনিক রুপান্তর প্রতিদিনের পৌর প্রতিনিধি জসিম উদ্দিন। সভায় সাংবাদিক কামরুজ্জামান, সোনিয়া খাতুন, আ. জলিল, জাহিদ হাসান সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ক্লাবে দবির উদ্দিন মোল্লার অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আলোচনা সভা শেষে মোঃ আবদুল্লাহর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।