শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাবেক সা সম্পাদক দবির উদ্দিন মোল্লার স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের ‘সতীর্থ ৯৬’ ব্যাচের সভাপতি ফারুক রাজ। কাঠালিয়ায় জমি বিরোধে মারধরের অভিযোগ, জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পরিবারের । বল্লা হাট কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত। কালীহাতীর বল্লায় নৈরাজ্যের প্রতিবাদে বল্লা হাট কমিটির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও ধর্মীয় উপাসনালয় সুরক্ষার দাবি এইচআরসিবিএম’র খুলনার বটিয়াঘাটায় স্কুলছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ। কালিগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, তদবিরে দৌড়ঝাঁপ ঝালকাঠি নেছারাবাদ মাহফিল সফল করতে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ শুরু

কালিগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, তদবিরে দৌড়ঝাঁপ

কালিগঞ্জের ‘মিস্টার পার্সেন্টেজ’ খ্যাত পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, তদবিরে দৌড়ঝাঁপ

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি: হাফিজুর রহমান।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের বিরুদ্ধে ওঠা অনিয়ম, ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে পরিচালিত তদন্তে এসব তথ্য উঠে আসে। অভিযোগের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হলেও, তা এড়াতে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির শুরু করেছেন বলে জানা গেছে।
তদন্ত প্রতিবেদন ও কারণ দর্শানোর নোটিশ
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের নির্দেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলাউদ্দিন অভিযোগগুলোর তদন্ত করেন। গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে (স্মারক নং: ০৫.৪৪.৮৭০০.০২০.১৯.০০১.২৬.৫৯৩) তদন্ত প্রতিবেদনসহ পিআইও মফিজুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। প্রতিবেদনের অনুলিপি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) এবং কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
তদন্ত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ আগস্ট কালিগঞ্জে যোগদানের পর থেকেই মফিজুর রহমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন। সর্বশেষ ২০২৬ সালের দুর্গাপূজার ছুটিতে কোনো আবেদন ছাড়াই তিনি কর্মস্থল ত্যাগ করেন। এছাড়া ২৫ অক্টোবর জেলা কর্ণধার কমিটির সভায় অনুপস্থিত থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন, যা সরকারি চাকরির শৃঙ্খলার পরিপন্থী।
২০ শতাংশ কমিশন বাণিজ্য ও প্রকল্পের অর্থ আত্মসাৎ
স্থানীয় ঠিকাদার ও প্রকল্প সভাপতিদের অভিযোগ, এলাকায় ‘মিস্টার ২০%’ নামে পরিচিত এই কর্মকর্তা ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করেন না। টিআর, কাবিখা, কাবিটা, সেতু-কালভার্ট, এইচবিবি রাস্তা এবং ‘বীর নিবাস’ প্রকল্পের বিল ছাড়ের আগে ২০ শতাংশ কমিশন কেটে রাখা হয়। অভিযোগ রয়েছে, অর্থবর্ষের (জুন-জুলাই) অজুহাতে কাজ শেষ না হতেই অগ্রিম ১৫ থেকে ২০ শতাংশ টাকা উত্তোলন করে রাখা হতো।
এই কমিশন বাণিজ্য ও ঘুষের টাকা আদায়ের মাধ্যম হিসেবে কাজ করেন উৎস মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী স্বপন কুমার সরকার। ঘুষের টাকা না দেওয়ায় অনেক ঠিকাদারের বিল দীর্ঘদিন ধরে আটকে আছে। অন্যদিকে, কমিশনের বিনিময়ে কাজ না করেই ঠিকাদারদের বাসায় ভুরিভোজ করে বিল ছাড় করানোর ভিডিও চিত্র ও তথ্য-প্রমাণ স্থানীয় সাংবাদিকদের হাতে সংরক্ষিত রয়েছে।
বীর নিবাস প্রকল্পে অনিয়ম ও লিখিত অভিযোগ
দেবহাটা উপজেলায় একটি ‘বীর নিবাস’ (মুক্তিযোদ্ধা ঘর) নির্মাণের জন্য লটারির মাধ্যমে সাতক্ষীরার ইটাগাছার ঠিকাদার শাহানা পারভীন (মেসার্স সায়নী এন্টারপ্রাইজ) নির্বাচিত হন। কিন্তু তার কাছেও মোটা অঙ্কের অর্থ দাবি করেন পিআইও মফিজ। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। এছাড়া সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলামসহ কালিগঞ্জ ও দেবহাটার সাংবাদিক, ঠিকাদার ও প্রকল্প সভাপতিরাও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন।
সচেতন মহলের দাবি ও অভিযুক্তের বক্তব্য
২০২৪ সালের ৫ আগস্টের পর প্রশাসনিক নজরদারির সুযোগ নিয়ে পিআইও অফিসটি ঘুষের আখড়ায় পরিণত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলার সচেতন মহল।
এ বিষয়ে বক্তব্য জানতে পিআইও মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027
Design & Developed BY https://starwebhostit.com/