বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডে ইয়াবার রমরমা ব্যবসা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর। গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, বহুরুপি লীগ থেকেবিএনপি নেতা সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ আশুলিয়ায় জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড আশুলিয়া ইস্টার্ন হাউজিং এ তালাবদ্ধ কক্ষে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, বাড়িওয়ালার আচরণ নিয়ে রহস্যজনক। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে অবৈধ ভাবে রিফিল, জরিমানা ২ লাখ। উদযাপিত হলো দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ‎ গাজীপুরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত প্রশিক্ষণ তালিকা নিয়ে গাইবান্ধায় সাংবাদিকদের ক্ষোভ তরুণ ও কর্মরত সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ মোঃ রিয়ায এলাহী রাজন, স্টাফ সার ও জ্বলানী তেলের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজীপুরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত

গাজীপুরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত
‎
‎এ আর আল মামুন  ঃ স্টাফ রিপোর্টার
‎
‎মাদকমুক্ত সমাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলাধুলার ওপর গুরুত্বারোপ ও “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় শহীদ বরকত স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
‎সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
‎অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর বক্তব্যে যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং কিশোর গ্যাং প্রতিরোধে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎তিনি আরও জানান, ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হবে।
‎প্রতিযোগিতার ফাইনালে গাজীপুর জেলার বিভিন্ন থানার দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচে পুরুষ বিভাগে কাপাসিয়া থানা দলকে হারিয়ে কালিয়াকৈর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
‎খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
‎সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
‎
‎

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027
Design & Developed BY https://starwebhostit.com/